খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতা : কুচ্ছিার খোকসা উপজেলায় মাদকবিরোধী ও চুরিবিরোধী পৃথক বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি এবং ট্রান্সফরমার চুরির মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে খোকসা থানা পুলিশ।
বিশেষ অভিযান পরিচালনা থানা সূত্রে জানা যায়, পুলিশ পরিদর্শক (নিঃ) ও খোকসা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেনের নির্দেশনায় শুক্রবার (৮ মে ২০২৬) খোকসা থানা পুলিশের একটি বিশেষ টিম একযোগে মাদক ও চুরিবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানের একপর্যায়ে খোকসা মক্কা-মদিনা তেল পাম্পের পেছনে তিন রাস্তার মোড় সংলগ্ন জনৈক সন্তোষ সর্দারের বন্ধ মুদি দোকানের সামনে তল্লাশি চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় মোঃ সুলতান হোসেন (৩৯), পিতা–মৃত আমানত আলী শেখ, গ্রাম–মাঠপাড়া, খোকসা—কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণী ১০(ক) ধারায় মামলা (মামলা নং–০৬/৩২, তারিখ: ০৮/০৫/২০২৬) রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
একই দিনে তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত পৃথক অভিযানে ট্রান্সফরমার চুরির মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়।
তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) শেখ আনছার আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন (মামলা নং–১১, তারিখ: ২০ নভেম্বর ২০২৫, ধারা ৩৭৯ পেনাল কোড)।
অভিযানে খোকসা থানাধীন কোমরভোগ খালপাড়া এলাকা থেকে মোঃ আনিচ হোসেন (২৬), পিতা–মৃত বাবুল খান—কে গ্রেফতার করা হয়।
জানা যায়, খোকসা থানাধীন মাসিলিয়া উত্তর মাঠ এলাকায় পোল নং–কঐঙ-৪উ-৭৩-২৫-১০-১ এ স্থাপিত ৫ কেভিএ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার চুরির ঘটনায় এ মামলা দায়ের করা হয়েছিল।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক ও চুরিসহ সব ধরনের অপরাধ দমনে খোকসা থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।