মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দেবীদ্বার উপজেলায় জান্নাত আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৯ মে) সকালে উপজেলার রাজামেহার ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার রাত আনুমানিক ২ টায় কুমিল্লার দেবীদ্বার রাজামেহার ইউনিয় গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে মৃত জান্নাত আক্তার উপজেলার রাজামেহার গ্রামের নবীনেওয়াজ এর তৃতীয় মেয়ে ও গোবিন্দপুরে দুবাই প্রবাসী আবুল খায়েরের স্ত্রী বলে জানা গেছে। ওই দম্পতির আবরাহাম নামে ৪ বছরের পুত্র সন্তান রয়েছে।