কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতাঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর-লোহাজুরী রাস্তার পাশে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৬মে) বিকাল ৪টার দিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের অধীনে ইজিপিপি প্রকল্পের আওতায় স্থানীয় কৃষি ও কৃষকের উন্নয়নে এই বিশেষ খাল পুনঃ খনন কাজের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দীন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে ও জালালপুর ইউপির চেয়ারম্যান রফিকুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা,উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলাম,পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল,উপজেলা বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান স্বপন, শেখ জসিম উদ্দিন মেনু, আতিকুর রহমান আতিক, শফিকুর রহমান বাদল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ জাইদুল, মাহফুজুর রহমান মিঠু, শফিকুল ইসলাম ফুলু,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান ও হাজী মোহাম্মদ আলী,পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহজাহান সিরাজী ও মীর মোঃ মোশাররফ হোসেন মাসুদ,সাংগঠনিক সম্পাদক ফারুক পাটোয়ারী ও জাহাঙ্গীর আলম রতন,উপজেলা যুব দলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ ও সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইলিয়াস আলী,পৌর যুব দলের আহবায়ক জিল্লুর রহমান,

উপজেলা ছাত্র দলের আহবায়ক তশরিফুল হাসিব ও সদস্য সচিব আশিকুর রহমানসহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, সত্তরের দশকের শেষভাগে শহীদ জিয়াউর রহমান স্ব-নির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। কটিয়াদীর এই খালটি সেই সময় তার সরাসরি নির্দেশনায় ও উপস্থিতিতে খনন করা হয়েছিল। দীর্ঘ সময় সংস্কারের অভাবে খালটি ভরাট হয়ে যাওয়ায় স্থানীয় কৃষকরা সেচ সংকটে ভুগছিলেন।