কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা: কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে দুস্থ শ্রমিকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মোটরভ্যান ও ছাগল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে উপজেলার যুগিখালী ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল মান্নানের সভাপতিত্বে ও উপজেলা নির্মাণ শ্রমিকের সভাপতি ক্বারী রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কামরুজ্জামান। প্রধান অতিথি বলেন, শ্রমিকদের স্বাবলম্বী করতে এবং তাদের জীবনমান উন্নয়নে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস অব্যাহত থাকবে। আমরা চাই প্রত্যেকটি অসহায় পরিবার যেন নিজের পায়ে দাঁড়াতে পারে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্মাণ শ্রমিকের সভাপতি মাওলানা রুহুল কুদ্দুস, বিশিষ্ট ব্যবসায়ী আকবর আলী, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আমানুল্লাহসহ স্থানীয় জামায়াত ও ফেডারেশনের নেতৃবৃন্দ।