মোংলা সংবাদদাতা : ১৯৯৩ সালে গঠিত মোংলা বন্দর কর্তৃপক্ষের অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা এবং পুনর্মিলনী অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। শনিবার খুলনার খালিশপুর এলাকায় অবস্থিত পোর্ট অডিটোরিয়ামে এ আয়োজন সম্পন্ন হয়, যেখানে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সংগঠনের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, সহ-সভাপতি-১ মো. মাহফুজুর রহমান, সহ-সভাপতি-২ মেহেফুজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক-১ ড. মতিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক-২ মো. মাকরুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সাংস্কৃতিক সম্পাদক শিরিন আফরোজ অনু, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম কাওসার, কোষাধ্যক্ষ মো. নিয়ামুর রহমান এবং সদস্য মো. বজলুর রহমানসহ বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

দিবসটি উপলক্ষে প্রেস ক্লাব চৌগাছার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুজাফর। ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল আক্তারের পরিচালনায় বক্তৃতা করেন চৌগাছা পৌরসভার সাবেক প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ, প্রেসক্লাব চৌগাছার সিনিয়র সহ সভাপতি রহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রহিম, কবি ও সাংবাদিক আবুজাফর, সাংবাদিক প্রভাষক আজিজুর রহমান, শ্যামল দত্ত, এম এ মান্নান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আসাদুজ্জামান মুক্ত, রায়হান হোসেন, আবু হানিফ, কালিমুল্লাহ সিদ্দিক, ফখরুল ইসলাম, আজম আশরাফুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খাল পুনঃখনন কাজের উদ্বোধন

চাঁদপুরের মতলব উত্তরে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৪ মে) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মনচক থেকে শিকারীকান্দি পর্যন্ত খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মত বিনিময় সভা

তালা উপজেলার তালা সদর ইসলামকাটি ও তেতুলিয়া ইউনিয়নের জলাবদ্ধতা নিরাসনে করণীয় শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ মে সোমবার তালা উপজেলা সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা নাগরিক কমিটির আয়োজনে এম এ হাকিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।

প্রকল্পের উদ্বোধন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সতী নদীর নালা ও খাল খনন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার ৪ মে ২০২৬ ইং তারিখ। মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি উৎপাদন ও জলাবদ্ধতা নিরসনে দুর্যোগ ব্যবস্থাপনা ও মন্ত্রণালয়ের অধীনে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর (ইজিপিপি) এর আওতায় সতী নদী- সতী নদীর নালা ।হাতীবান্ধার মোক্তার পাড়া শেষ মাথা থেকে সিন্দুর্ণা চিলা খাল খনন প্রকল্প শুভ উদ্বোধন করা হয়। হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্রকল্পের উদ্বোধন করেন পাটগ্রাম- হাতীবান্দা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজী প্রধান, বিশেষ অতিথি হিসেবে হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন ও হাতীবান্ধা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নন্দী দাস প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।