কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা: কলারোয়ার সিংগা আমের বাজার পরিদর্শন করলেন সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। মঙ্গলবার (৬ মে) দুপুরে এ আমের বাজার পরিদর্শন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা ওমর আলী, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা একেএম কোরবান আলী সহ উপজেলা ও স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।