গাবতলী (বগুড়া) : বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম বলেছেন, বেকারত্ব দূর করে এদেশকে সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে হলে দক্ষ জনবল ও যুগোপযোগী দক্ষ কর্মী তৈরী করার কোন বিকল্প নেই। তিনি বলেন, গাবতলীর যুব সমাজকে কর্মমূখী ও স্বাবলম্বী করার লক্ষ্যে প্লাম্বিং, ড্রাইভিং, বিউটিফিকেশন, টেইলারিং এন্ড ড্রেসমেকিং এবং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেইন্যান্স কোর্স চালু করা হয়েছে। রোববার ‘তোমাদের জন্য’ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ইন্সটিটিউট এর আয়োজনে তিনমাস মেয়াদী শর্ট কোর্স ট্রেনিং কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাবতলী মহিলা কলেজের অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ‘তোমাদের জন্য’ এর নির্বাহী পরিচালক প্রভাষক হামিদুল হক শিলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিচালক সাহিদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক শাহিদুল আলম তুষার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, ‘তোমাদের জন্য’ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ইন্সটিটিউট এর কো-অর্ডিনেটর নূর আহম্মেদ সোহেল, প্রশাসনিক কর্মকর্তা কামাল উদ্দিন, হিসাবরক্ষণ কর্মকর্তা ফরিদ আহম্মেদ, প্রশিক্ষক সিফাত, রিয়াদ রোহান, সাম্মি, ওসামা আঞ্জুয়ারা, সনাতন বিশ্বাস প্রমুখ
গ্রাম-গঞ্জ-শহর
শর্ট কোর্স ট্রেনিং
বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম বলেছেন, বেকারত্ব দূর করে এদেশকে সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে হলে দক্ষ জনবল ও যুগোপযোগী দক্ষ কর্মী তৈরী করার কোন বিকল্প নেই।