বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা

পটুয়াখালীর বাউফল উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় মানবিক উদ্যোগ হিসেবে হেল্প ডেস্ক স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাউফল উপজেলা শাখা। গতকাল রোববার সকাল ৮.৩০ টায় বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ কার্যক্রম পরিচালিত হয়।

পরীক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য ও মানসিক প্রশান্তি নিশ্চিত করতে হেল্প ডেস্ক থেকে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন, চকলেট ও কলম বিতরণ করা হয়। এছাড়া পরীক্ষার হলে প্রবেশের আগে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস জোগাতে উৎসাহমূলক কথাবার্তার মাধ্যমে পাশে দাঁড়ান সংগঠনের নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা যেন নির্বিঘœ ও সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারে—সে লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, ২০২৬ সালের পরীক্ষার্থীরা মেধা ও মননের স্বাক্ষর রেখে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করবে এবং অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মু. আরিফুর রহমান, সেক্রেটারি আব্দুল্লাহ ইবনে হারুন, সাংগঠনিক সম্পাদক মু. জোবায়ের বিন আব্দুল মুত্তালিব এবং অর্থ সম্পাদক হাফেজ মু. জাহিদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।