শার্শা (যশোর) সংবাদদাতা

যশোরের শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে যশোর ১ শার্শা আসনের সংসদ সদস্য মুহাম্মদ আজীজুর রহমান’র সাথে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার সময় শার্শা উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ১ শার্শা আসনের সংসদ সদস্য মুহাম্মদ আজীজুর রহমান। সভা সঞ্চালন করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ। সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন শার্শা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা ফারুক হাসান, নায়েবে আমীর তৈয়েবুর রহমান জাহাঙ্গীর, সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর আলম, বেনাপোল পোট থানা জামায়াতের আমীর মোঃ রেজাউল ইসলাম, সেক্রেটারী মাওলানা মোঃ ইউছুপ আলী, উপজেলা কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহমুদ, আব্দুল কুদ্দুস, আহম্মদ আলী। অপরদিকে উপস্থিতহ ছিলেন ও বক্তব্যদেন শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান, শার্শা থানা অফিসার ইন চার্জ মারুফ হোসেন, শার্শা উপজেলা প্রকৌশলী সানাউল হক, কৃষি অফিসার দিপক কুমার সাহা, সমবায় অফিসার আব্দুর রাশেদ, প্রাণী সম্পদ অফিসার তপু কুমার সাহা, শার্শা উপজেলা পল্লী বিদ্যুৎ ডিজিএম দেবাশীষ চক্রবর্ত্তি, মৎস্য অফিসার পলাশ কুমার বালা, মাধ্যমিক শিক্ষা কোঅডিনেটর এম নূরুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার বীনা রানী সরকার, মহিলা বিসয়ক কর্মকর্তা জাহান ই গুলশানসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

মতবিনিময় সভায় আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরশন, বেতনা নদী ও অবৈধ দখলকৃত খাল অবমুক্ত, এলাকায় চাঁদাবাজী, মাদক, সন্ত্রাসী, চুরি, ছিনতাই, কর্মকান্ড প্রতিরোধ, এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে ব্যাপক আলোচনা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি যশোর ১ শার্শা আসনের সংসদ সদস্য মুহাম্মদ আজীজুর রহমান বলেন দলের জন্য নয় মানুষের কল্যানের জন্য কাজ করতে হবে। তিনি বলেন বিএনপি, জামায়াত সহ সকল সুনাগরিকদের সাথে নিয়ে কাজ করতে হবে। শিক্ষা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে কাজ করতে হবে। তিনি কন্দর্পপুর গ্রামের সন্ত্রাসী, চাঁদাবাজীর বিষয়ে দুঃখ প্রকাশ করেন ও ঐ গ্রামে অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আহ্বান জানান।