লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের হাটভোগদিয়া গ্রামে পরিত্যক্ত একটি বাড়ীর আম গাছের ডালের সাথে গামছা দিয়ে ঝুলান্ত অবস্থায় মারুফ খা (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে লৌহজং থানা পুলিশ।
সোমবার ২০ এপ্রিল সকাল ৮টায় উপজেলা বেজগাঁও ইউনিয়ন হাটভোগদিয়া গ্রামে ঘটে এ ঘটনা। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, ঝুলন্ত লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করা হয়।
নিহত মারুফ খা মৃত রহিম খার ছেলে। সে বেজগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক মানিক মেম্বারে বাড়ির ভাড়াটিয়া।