আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা : আশাশুনি উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর উদ্যোগে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় আইখাল, এড়্যুাখাল ও হিমখালীর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩ মে) বিকালে এ উন্নয়নমূলক কাজের সূচনা হয়।

উপজেলা প্রশাসন, বিএডিসি (সেচ), সাতক্ষীরার যৌথ আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোঃ আবু মুছা এবং গীতা পাঠ করেন শ্রী নরেন বাছাড়। স্বাগত বক্তব্য দেন কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস,এম ওমর সাকি ফেরদৌস পলাশ।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য রাখেন বিএডিসির সহকারী প্রকৌশলী মোঃ ইবনে সীনা,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম,উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার,উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জামায়াত নেতা এ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল,কুল্যা ইউনিয়ন জামায়তের আমির মাওলানা ইউসুফ আলী,বিএনপি নেতা ফিরোজ আহমেদ জজ,বিএনপি নেতা খোরশেদ আলম,ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর প্রমূখ। এ সময় বক্তারা বলেন-খালগুলো পুনঃখননের ফলে এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং কৃষি সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। এতে স্থানীয় কৃষকদের উৎপাদন বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিকভাবে তারা উপকৃত হবেন। প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ সম্পন্নের আশা প্রকাশ করেন তারা।