কটিয়াদী সংবাদদাতা: কটিয়াদী প্রেস ক্লাবের সাংবাদিকদের বিরুদ্ধে আওয়ামী ফেসিস্টদের গায়েবি মিথ্যা মামলার প্রতিবাদে ১ মে শুক্রবার সকাল ১০টায় কটিয়াদী উপজেলা পরিষদে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে উপজেলায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকরা অংশগ্রহণ করেন ।

এ সময় সাংবাদিকরা বলেন মিথ্যা, বানোয়াট গায়েবি, মামলা প্রত্যাহার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দাবি জানান।

কর্মশালা চকরিয়া

চকরিয়ার জমজম ট্রমা সেন্টারের ব্যবস্থাপনায় প্রান্তিক পর্যায়ের চিকিৎসকদের নিয়ে “সমসাময়িক রোগ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা” শীর্ষক দিনব্যাপী দ্বিতীয়ধাপের কর্মশালা গত শনিবার (২ মে) সকাল সাড়ে ১০টায় জমজম হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

পার্বতীপুর

পার্বতীপুরে মহান মে দিবস উপলক্ষে গত শুক্রবার ১ মে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, র‌্যালি ও মিলাদ মাহাফিলের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

উত্তারাঞ্চল ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সংগঠনটির নিজস্ব কার্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন দিনাজপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য এ জেড এম রেওয়ানুল হক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন সংগঠনটির সভাপতি মো: আতাউর রহমান (আতু), সাধারণ সম্পাদক মো: আতাউর রহমান, অথ্য সম্পাদক মো: আব্দুল্লাহ সরকার, মো: মশিউর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে মাননীয় সংসদ সদস্য এ জেড এম রেওয়ানুল হকের নেতৃত্বে একটি বিশাল র‌্যালি ও শোভাযাত্রা কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রদক্ষিণ শেষে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মে দিবস পালন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ফুলবাড়ীতের্ র্যালী ও সমাবেশ করছেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন।

ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যেগে ১ মে সকাল ৯ ঘটিকায় উপজেলা সভাপতি মাওলানা সেকেন্দার আলীর নেতৃত্বে কাছারী মাঠ থেকে মিছিল শুরু করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ফুলবাড়ী বাজার তিনকোনা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনষ্ঠিত হয়। উপজেলা সভাপতি মাওঃ সেকেন্দার আলীর সভাপতিত্বে ও শ্রমিক নেতা উপজেলা সেক্রেটারী মোঃ ইউনুছ আলীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমীর মাওঃ আঃ মালেক, সেক্রেটারি মাওলানা আঃ রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাষ্টার রফিকুল ইসলাম, শ্রমিকনেতা আমির আলী প্রমুখ।

দুর্ধর্ষ ডাকাতি

সোনারগাঁ সংবাদদাতা: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নগদ ডিস্ট্রিবিউশন হাউস টি-এন্টারপ্রাইজে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২ মে) সকালে একদল সশস্ত্র দুর্বৃত্ত প্রতিষ্ঠানের অফিসে প্রবেশ করে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে নগদ টাকা, স্মার্টফোন ও প্রায় এক কোটি টাকার ই-মানি লুট করে নিয়ে যায় দুর্ববৃরা। এ ঘটনায় দুপুরে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতিষ্ঠানের মালিক আল-আমিন।