মোংলা (বাগেরহাট) সংবাদদাতা : বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি এলাকায় সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা দুটি বিষধর সাপ উদ্ধার করেছে সিপিজি, ভিটিআরটি, ওয়াইড টিম ও বন বিভাগের সদস্যরা। বুধবার (৬ মে) দুপুরের দিকে পৃথক অভিযান চালিয়ে সাপ দুটি উদ্ধার করা হয়। পরে সেগুলো পুনরায় সুন্দরবনের অভ্যন্তরে অবমুক্ত করা হয়েছে।