স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উপলক্ষে এক তাৎপর্যপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মানুষের সৃজনশীলতা, উদ্ভাবন ও গবেষণালব্ধ জ্ঞানকে যথাযথ স্বীকৃতি ও সুরক্ষা দেওয়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) বুধবার সকাল ১১টায় এ সেমিনারের আয়োজন করে। এবারের প্রতিপাদ্য ছিল ‘আইপি অ্যান্ড স্পোর্টস: রেডি, সেট, ইনোভেট’।

সেমিনারে সভাপতিত্ব করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এবং প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক ও সিনিয়র শিক্ষকসহ বিপুলসংখ্যক অধ্যাপক এতে অংশ নেন।

প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

ঝালকাঠি : দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী আয়োজন উপলক্ষে প্রস্তুতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ এপ্রিল সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়টি ১৯৪০ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর নামকরণ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

সভায় শতাধিক প্রাক্তন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আলোচনা সভায় মুক্ত মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে ৩১ মে পুনর্মিলনী অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়। প্রতিষ্ঠানে ১৯৪০ ব্যাচ থেকে ২০২৬ ব্যাচ পর্যন্ত সকল প্রাক্তন শিক্ষার্থী এ আয়োজনে অংশ নিতে পারবেন।

পার্টনার সভা

গৌরনদী (বরিশাল) : পার্টনার প্রকল্প কৃষি খাতে একটি যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়ন,

বরিশাল জেলার গৌরনদী উপজেলায় কৃষকদের নিয়ে পার্টনার প্রকল্প খাতে একটি যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়ান ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল পারমিশন ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন এন্টার রেনারসিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার’ কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল হালিম।

মতবিনিময় সভা

পত্নীতলা (নওগাঁ) : নওগাঁর পত্নীতলা উপজেলায় প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং জনগণের ন্যায্য দাবি ও প্রাপ্তি বিষয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৯ এপ্রিল সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত এ সভায় উপজেলা প্রশাসনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

শ্রীপুর (মাগুরা) : মাগুরায় পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা শাখার পক্ষ থেকে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও কর্মসূচি ঘোষণা করেছে। ২৯ এপ্রিল বুধবার দুপুরে শহরের কাউন্সিল পাড়ায় আল আমিন ইনস্টিটিউট স্কুলে এ মতবিনিময় সভা ও কর্মসূচি ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাগুরা জেলা শাখার সভাপতি ও শালিখা উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শাখার সেক্রেটারি সাজ্জাদুর রহমান।

মতবিনিময় সভা

সাঁথিয়া (পাবনা) : পাবনার সাঁথিয়ার নওয়ানী গ্রামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উদ্যোগে মাদক নির্মূল করতে গ্রামবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৮ এপ্রিল রাতে পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ডের সাধারন জনগণের সাথে জাতীয় নাগরিক পার্টি সাঁথিয়া উপজেলা শাখার আয়োজনে এই মাদক নির্মূল বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাঁথিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী বকুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি জয়নুল আবেদীন রানা, সাংবাদিক ফারুক হোসেন। আরো উপস্থিত ছিলেন নওয়ানী গ্রামের সমাজসেবক আলহাজ্ব হারুনঅর রশিদ হারেজ, ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাকিবুল ইসলাম, এনসিপির উপজেলা নেতা জহুরুল ইসলাম, মাসুদ হোসেন, আছির আলী প্রমুখ।