ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ধামরাই উপজেলায় পৃথক ৩ টি স্থানে বংশী নদীতে অবৈধ ভাবে বালু লুটপাট চালাচ্ছে বালুদস্যুরা ।
জানাগেছে , ধামরাই উপজেলার বাস্তা গুচ্ছ গ্রামের পাশে, বালিয়া ব্রীজের পাশে ও ভাকুলিয়া গ্রামে বংশী নদীতে পৃথক ৩ টি স্থানে ড্রেজার মেশিন ও মাহেন্দ্র ট্রাকটার যোগে রোকেয়া আক্তার (নিপা ) , রকি মিয়া (দুদু ) , জনি ও পলাশ। এই চিহ্নিত আওয়ামিলীগের নেতা কর্মীরা বংশী নদীতে বালু লুটপাট করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। অন্য দিকে সরকার হারাচ্ছে বিপুল পরিমানের সরকারী রাজস্ব। এই বালুদস্যূদের বালু লুটপাটের কারনে এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দ্রির, মসজিদ, কবরস্থান, শ্মশান ও রাস্তা ঘাট ভেঙ্গে যাচ্ছে, যেন দেখার কেউ নেই। এদিকে অভিযোগ উঠেছে বালিয়া ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা দীপক চন্দ্র দের শেল্টার এই বংশী নদীর বালু লুট হচ্ছে।
এব্যাপারে ধামরাই উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউ এন ও) মোঃ আল মামুন এ প্রতিবেদককে বলেন, আমি খোঁজ খবর নিয়ে আইনি ব্যবস্থা নিচ্ছি।