কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা: কলারোয়ায় সিটি মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯মে) বেলা ১১ টায় বলফিল্ড সংলগ্ন সিটি মেডিকেল সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলারোয়া সিটি মেডিকেল সেন্টারের পরিচালক ডাক্তার খালিদ সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা ওমর আলী। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ আবু নসর, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ মাওলানা মোঃ আইয়ুব আলী, অধ্যক্ষ মোঃ রইছ উদ্দিন, কলারোয়া পৌর আমীর অধ্যাপক মোঃ ইউনুস আলী বাবু, সাবেক ইউপি চেয়ারম্যান মাষ্টার মোঃ শওকত হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবু তালেব সরদার , সাংবাদিক জুলফিকাররুজ্জামান জিল্লু ও সাংবাদিক জাহিদুল ইসলাম প্রমুখ। দোয়া ও মোনাজাতের মাধ্যমে কলারোয়া সিটি মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন করেন মাওলানা মোঃ মোহাম্মদ ওমর আলী।