আমেনা আক্তার (১৭) দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। মেয়েটি ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার্থী। সে গুলশান কালাচাঁদপুর হাই স্কুলের একজন মেধাবী ছাত্রী বিগত কিছুদিন পর্বে সে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তীব্র ঝড় বৃষ্টি ও বজ্রপাতের কবলে পড়ে এবং নিরাপদ আশ্রয়ের খোঁজ করতে থাকে। বজ্রপাতের শব্দে হঠাৎ সে মাথা ঘুরে পড়ে যায়। পরবর্তীতে তাকে বাড্ডা জেনারেল হাসপাতালে নেয়া হলে ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা করে এবং শেরে বাংল নগর জাতীয় মানসিক হসপিটালে রেফার করে। সেখানে অনেক দিন চিকিৎসা দেয়া হয়। এর পর ডাক্তারের পরামর্শে তাকে আগারগাঁও নিউরো সাইন্স-হাসপাতালে দেখানো হলে ডাক্তার জানান, পড়ে গিয়ে সে মাথায় প্রচন্ড আঘাত পাওয়ায় তাকে দ্রুত অপারেশন করা প্রয়োজন। আমি এপর্যন্ত তার চিকিৎসার জন্য প্রায় ১ লক্ষ টাকার খরচ করেছি। আমি গুলশান কালাচাঁদপুর হাই স্কুলের সামান্য বেতনের একজন শিক্ষক। অপারেশন এর জন্য প্রায় দুই লাখ টাকার প্রয়োজন। বর্তমানের এ পরিমাণ টাকা আনার পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব। এমতাবস্থায়, সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তিবর্গ ও প্রবাসী ভাইদের প্রতি আকুল অনুরোধ আমার মেয়ের চিকিৎসার জন্য আমাকে সহায়তা করুন।
সাহায্যে পাঠাবার ঠিকানা: মো: রেজাউল করিম (শিক্ষক), ডাচ বাংলা ব্যাংক লিঃ, সঞ্চয়ী হিসাব নং: ০২০৫০০১২১২৩, মোবাইল: ০১৯৩৪৫৫৩৯৭৬, (বিকাশ পার্সোনাল) ০১৯৩৪৫৫৩৯৭৬। প্রেস বিজ্ঞপ্তি।