কৃষিখাতে ২৮ হাজার ৮৮১ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি মন্ত্রণালয়ের জন্য ২৮ হাজার ৮৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যা বিগত অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে বেশি। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই বাজেটে কৃষকের উৎপাদন ব্যয় হ্রাস, সার-বীজের সুলভ মূল্য, কৃষি যান্ত্রিকীকরণ এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নিরসনের ওপর বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
আইন-বিচার বিভাগের জন্য ২১৮৭ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব
জাতীয় সংসদে উত্থাপিত দেশের সর্ববৃহৎ ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য মোট ২,১৮৭ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর পেশ করা এই বরাদ্দের মধ্যে পরিচালন খাতে ১,৯৯৮ কোটি ৮৬ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ১৮৮ কোটি ৭২ লাখ টাকা রাখা হয়েছে, যা বিগত ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের (২,১৫৯ কোটি ৭৪ লাখ ৩৬ হাজার টাকা) তুলনায় কিছুটা বেশি।
বাজেটে বাড়ছে দেশে তৈরি মদের দাম, লিটারে ভ্যাট ৫০০ টাকা
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কেরু অ্যান্ড কোম্পানির উৎপাদিত মদের ওপর নতুন করে ভ্যাট বা মূসক আরোপের প্রস্তাব করায় প্রতি লিটার মদের দাম ৫০০ টাকা পর্যন্ত বাড়তে পারে। আগে শুধু আবগারি শুল্ক প্রযোজ্য থাকলেও, নতুন এই ভ্যাট যুক্ত হওয়ার ফলে সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক মুনাফা করা প্রতিষ্ঠানটির মদ পানে এখন থেকে সেবনকারীদের বাড়তি অর্থ গুনতে হবে।
বাজেট ২০২৬-২৭ স্নাতক পর্যন্ত বিনামূল্যে মেয়েদের পড়াশোনা
বাজেটে শিক্ষা খাতে সরকারি ব্যয় ধাপে ধাপে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে দক্ষতাভিত্তিক অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে একাধিক নতুন কর্মসূচি অন্তর্ভুক্ত করা হচ্ছে।
বাজেটে দাম বাড়তে পারে যেসব পণ্যের
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে শুল্ক ও কর বৃদ্ধির কারণে মূলত তামাকজাত পণ্য, অ্যালকোহল, বিলাসবহুল আমদানিকৃত সামগ্রী এবং নির্মাণ সামগ্রীর দাম বাড়তে পারে।
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩ সমঝোতা স্মারক স্বাক্ষর
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে এ সমঝোতা স্মারকগুলো সই হয়।
অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় নির্বাচনে তার দল লেবার পার্টির বিপর্যয়ের পর তার পদত্যাগ নিয়ে দলের মধ্যে চাপ ছিল।
ভেনেজুয়েলায় যমজ ভূমিকম্পে নিহত অন্তত ১৬৪, ধসে পড়েছে বহু ভবন
ভেনেজুয়েলায় এক শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ৭.২ ও ৭.৫ মাত্রার যমজ ভূমিকম্পে অন্তত ১৬৪ জন নিহত এবং ৯৭০ জনেরও বেশি আহত হয়েছেন, যার ফলে রাজধানী কারাকাস ও আশপাশের বহু ভবন ধসে পড়েছে।
ফিলিস্তিনি বন্দীদের ওপর কুকুর লেলিয়েও বর্বরতা চালিয়েছে ইসরাইলীরা
গাজায় ইসরায়েলের জাতিগত নিধন নিজের চোখে দেখেছেন মোহাম্মদ জাকি আল-বাকরি। একসময় তিনি গাজার দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় শহর খান ইউনিসে বসবাস করতেন। তিনি প্রায় ২০ মাস ইসরায়েলি কারাগারে বন্দী ছিলেন।
নগ্ন তল্লাশির অভিযোগ ইসরাইলী কারাগারে ফিলিস্তিনী নারীদের ওপর চলছে নীরব গণহত্যা
ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি নারী বন্দিদের ওপর নির্যাতন আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; ফিলিস্তিনি বন্দি সমিতির দাবি, এটি এখন একটি পরিকল্পিত নীতিতে পরিণত হয়েছে।
মৃত্যুর পরও নৃশংসতা সদ্যই কবর দেওয়া ফিলিস্তিনির লাশ তুলে আরেক জায়গায় দাফনে বাধ্য করা হলো
দখলদার ইসরায়েলের অবৈধ বসতিস্থাপনকারীদের হাতে নিজেদের ভূখণ্ডে যুগ যুগ ধরে অত্যাচারিত হয়ে আসছেন ফিলিস্তিনিরা।
ইসরাইলী হামলায় নিহত ১৮ জন গাজার এক শহরে ২০ বছর পর নির্বাচন অনুষ্ঠিত
ফিলিস্তিনের গাজা উপত্যকার দেইর আল-বালাহ শহরে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল থেকে শুরু হয় ভোট গ্রহণ। গাজায় সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০০৬ সালের ২৫ জানুয়ারি।
প্রেস্ক্রিপশনের দীর্ঘ ফর্দ আর ওষুধের বাড়তি দাম ডাক্তারের চেম্বার হয়ে প্যাথলজির বারান্দা পেরিয়ে ফার্মেসিতে ধরা রোগীরা
চিকিৎসকের ব্যবস্থাপত্র তথা প্রেস্ক্রিপশনের দীর্ঘ ফর্দ আর ওষুধের বাড়তি দামের সঙ্গে যেন পেরে উঠছেন না তারা। ডাক্তারের চেম্বার আর প্যাথলজির বারান্দা পেরিয়ে ফার্মেসিতে গিয়ে ধরা খাচ্ছেন অসহায় রোগীরা।
হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু, মোট মৃত্যু ৬৯৮
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যুতে গত ১৫ মার্চ থেকে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯৮ জনে এবং মোট সন্দেহজনক রোগীর সংখ্যা ৯৬ হাজার ছাড়িয়েছে।
নতুন রোগী ১,০৮৯ হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৯ জনে।
গ্রীষ্মের সুস্বাদু ফল
বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে প্রচুর গরম পড়ে তাই এই ঋতুকে গরমকালও বলা হয়। ঋতুচক্রে গরমকাল হলেও, ফলের বিবেচনায় এই ঋতুকে বলা হয় মধুঋতু। আর জ্যৈষ্ঠ মাসকে সম্বোধন করা হয় মধুমাস নামে।
শব্দের রণাঙ্গন আল মুজাহিদীর কবিতায় মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র
বিশ্বসাহিত্যের ইতিহাসে এমন অনেক কবি রয়েছেন, যারা কেবল নিভৃত প্রকোষ্ঠে বসে শব্দের পর শব্দ সাজিয়ে শিল্পের আরাধনা করেননি; বরং জাতীয় জীবনের চরম ক্রান্তিলগ্নে কলমকে রূপান্তরিত করেছেন শাণিত অস্ত্রে।
কবি ফররুখ আহমদের ১০৮তম জন্মবার্ষিকী আজ
আজ ১০ জুন, বাংলা সাহিত্যের অবিস্মরণীয় ব্যক্তিত্ব এবং ‘মুসলিম রেনেসাঁর কবি’ নামে খ্যাত ফররুখ আহমদের ১০৮তম জন্মবার্ষিকী।
নজরুল জয়ন্তী উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদের নারায়ণগঞ্জে আলোচনা সভা
কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে নারায়ণগঞ্জের আন-নূর মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা অবক্ষয়মুখী সমাজে নৈতিকতা, দেশপ্রেম ও বৈষম্যহীন সমাজ গঠনে তরুণ প্রজন্মের মাঝে নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ও সাহিত্য চর্চা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।