ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ধামরাইয়ে এক এস এস সি পরীক্ষার্থী কে ঘরে একা পেয়ে দাঁড়ালো অস্ত্র দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জানাগেছে , বৃহস্পতিবার সন্ধ্যায় ধামরাই পৌর শহরের পশ্চিম লাকুড়িয়া পাড়া মহল্লায় ভাড়া বাসায় রুমে একা পেয়ে নাহিদা আক্তার (১৬) নামে এক এস এস সি পরীক্ষার্থীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায় নাহিদার মা সৌদি প্রবাসী তাই নানীর সাথে ধামরাই পৌর শহরে ভাড়া বাসায় থাকত। নানী দুধের কেনার জন্য বাজারে গেলে নাতনি কে একা রুমে রেখে যান পরে বাজার থেকে বাসায় ফিরে নাহিদার গলা কাটা দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসে। পরে নাহিদা কে স্থানীয়দের সহযোগিতায় সাভার গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাহিদা আক্তার ধামরাই সেন্ট্রাল স্কুলের চলতি এস এস সি পরীক্ষার্থী ছিলেন। এ ব্যাপারে ধামরাই থানার অফিসার্স ইনচার্জ ওসি নাজমুল হুদা খাঁন এ প্রতিবেদককে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।