ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশখালী উপজেলা দক্ষিণের উপদেষ্টা ও মৌলানা জামালুল আনোয়ারের ছোট ভাই মাওলানা আবু সালেহ (৫৫) গতকাল কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তিনি এক স্ত্রী, তিন মেয়ে, এক পুত্র সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে জান। গতকাল মঙ্গলবার আছরের নামাজের পর গোরকঘাটা মাদ্রাসার মাটে জানাজা শেষে তাকে দাপন করা হয়।

এদিকে মহেশখালী পৌরসভার টিএনটি অফিসের পাশে বিশিষ্ট ব্যবসায়ি আবুজর গিফারি (৭৫) দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল মঙ্গলবার চট্টগ্রামাস্থ নিজ বাসায় মৃত্যু বরুণ করেছেন ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তিনি এক স্ত্রী, তিন পুত্র, এক কণ্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন, শুভাকাক্সক্ষী ও গুণগ্রাহী রেখে গিয়েছেন।

মাওলানা আবু সালেহ ও আবুজর গিফারির ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ডক্টর এ, এইচ,এম হামিদুর রহমান আযাদ। তিনি এক শোক বার্তায় বলেন, অভিভাবক হারা পরিবারগুলো আজ বড়ই অসহায়। তিনি বলেন, জন্ম - মৃত্যু এক মাত্র মহান আল্লাহর হাতে। তাই জন্ম নেয়া প্রত্যেক প্রাণী কে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই পরকালের কঠিন জবাবদিহিতার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। তিনি শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমদ্বয়ের পরকালীন মুক্তির জন্য মহান আল্লাহর কাছে মোনাজাতের মাধ্যমে দোয়া করেন।