চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার চান্দিনায় ইসলাম ধর্ম ও মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি ও কুরুচিপূর্ণ লেখা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে ইন্দ্রজিৎ সাহা নামে এক যুবককে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।
আটককৃত ইন্দ্রজিৎ সাহা দেবিদ্বার উপজেলার বরকামতা গ্রামের রামকৃষ্ণ সাহার ছেলে।
বৃহস্পতিবার (১২ জুন) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোরপাই এলাকা থেকে ছাত্র জনতা ওই যুবককে আটক করে থানায় সোপর্দ করে।
স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে অন্যের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে শিবা সাহা(ঝযরাধ ংধযধ) আইডি থেকে ইসলাম বিদ্বেষী কয়েকটি ছবি পোস্ট করে ইন্দ্রজিৎ সাহা। ছবিগুলো দেখে এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়।ইসলাম ধর্ম এ নবী হযরত মোহাম্মদ (সা.) নিয়ে কটুক্তি করায় ইন্দ্রজিৎ এর উপযুক্ত শাস্তির দাবি তাদের।
ছাত্রনেতা তন্ময় ইসলাম হিমেল জানান, প্রথম দিকে আমরা কিছু টের পাইনি।কিছুদিন পর জানতে পারলাম সে ফেসবুকে মহানবী (সা.) এর নামে কটুক্তি করেছে তাই এ ঘটনার খবর পেয়ে আমরা কয়েকজন তাৎক্ষনিক অভিযুক্ত ইন্দ্রজিৎ এর বাড়ি গিয়ে তার পরিবারের লোকজনদের জানাই। পরবর্তীতে জানতে পারি আমাদের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যাচ্ছে।পরে কোরপাই এলাকা থেকে অভিযুক্ত ইন্দ্রজিৎ কে আটক করে চান্দিনা থানায় নিয়ে যাই।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, ফেসবুকে ইসলাম ধর্ম ও নবীকে নিয়ে কটুক্তি ও কুরুচিপূর্ণ লেখা ছড়িয়ে দেওয়ায় ইন্দ্রজিৎ নামে এক যুবককে আটক করে থানায় সোপর্দ করে কয়েকজন ছাত্র নেতা। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।