বাগমারা (রাজশাহী) সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর-৪ (বাগমারা) আসনের জামায়াতে মনোনীত প্রার্থী আলহাজ ডা: আব্দুল বারী সরদার গণসংযোগ করেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি স্থানীয় নেতাকর্মীদের সংগে নিয়ে বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও বাজারে দিনব্যাপি গণসংযোগ, দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় ও পথসভা করেছেন। গতকাল ভবানীগঞ্জ বাজার হয়ে চিকাবাড়ি, মাধনগর, গবিন্দপাড়া ও নওরদাশ এলাকায় গ্রাম ও বাজাররে নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন সংসদ সদস্য প্রার্থী ডাঃ আব্দুল বারী। পরে নরদাশ বাজার এলাকায় এক পথসভায় জামায়াতের নরদাশ ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক মমতাজ আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, সংসদ সদস্য প্রার্থী ডাঃ আব্দুল বারী, উপজেলা জামায়াতের আমীর মাষ্টার কামরুজ্জামান হারুন, সাধারন সম্পাদক অধ্যাপক অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ জামায়াত নেতা অধ্যাপক রেজাউল হক, সহিদুজ্জামান মীর, আনিছুর রহমান প্রমুখ। পথসভায় সংসদ সদস্য প্রার্থী ডাঃ আব্দুল বারী আসন্ন সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করার দাবী করেন। এতে পরিচ্ছন্ন ও উন্নত বাগমারা গড়ার জন্য জমায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লায় তিনি ভোট প্রার্থনা করেন। পথসভায় সমাজে বিশৃংখলা এবং সকল বৈষম্য ও হানাহানির অবসান ঘটিয়ে ন্যায় ভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার করেন তিনি।
গ্রাম-গঞ্জ-শহর
বাগমারায় জামায়াতের প্রার্থী ডা. বারীর গণসংযোগ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর-৪ (বাগমারা) আসনের জামায়াতে মনোনীত প্রার্থী আলহাজ ডা: আব্দুল বারী সরদার গণসংযোগ করেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি স্থানীয় নেতাকর্মীদের সংগে নিয়ে বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও বাজারে দিনব্যাপি গণসংযোগ, দলীয় নেতা কর্মীদের সাথে
Printed Edition