সাভার সংবাদদাতা: জুলাই সনদের আইনি ভিত্তিতে নির্বাচনের দাবি আদায় নিয়ে ঢাকা ১৯ আসনের উদ্যোগে আইনজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সাভার ল্যাবরেটরি বালিকা বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত মনোনীত ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আফজাল হোসাইন বলেন, ৫ দফার ভিত্তিতে নির্বাচনের দাবি করেন। জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ থেকে চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাণিজ্য রোধ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও জনকল্যাণমুখী কাজ ও রাস্তাঘাটসহ সকল উন্নয়নমূলক কাজের স্বচ্ছ জবাবদিহিতা করবেন জাতির সামনে।
ঢাকা ১৯ আসনের পরিচালক ও ঢাকা জেলা জামায়াতের আইন বিষয়ক সেক্রেটারি এডভোকেট মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও ঢাকা জেলার প্রচার সেক্রেটারি আসাদুজ্জামান জীমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা রাজনৈতিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার পৌর মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, জামায়াত মনোনীত ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. ইলিয়াস মোল্লা, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য লুৎফর রহমান মোল্লা, সাভার থানা আমীর আব্দুল কাদের প্রমুখ।