পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর পত্নীতলা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহোদয়ের সাথে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উপজেলা ও নজিপুর পৌর বিএনপির দুইটি পৃথক গ্রুপের নেতৃবৃন্দ।
জানা যায়, গতকাল পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরির নেতৃত্বে একটি প্রতিনিধি দল নবাগত ইউএনও মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এর ধারাবাহিকতায় আজ ২৮ এপ্রিল ২০২৬ ইং তারিখে সকালে পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আরেকটি প্রতিনিধি দল পুনরায় সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে অংশ নেন। ফলে এক দিনের ব্যবধানে দুই দফায় পৃথক দুটি গ্রুপের মাধ্যমে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।