মতলব (চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১০ মাদক মামলার আসামী বায়ান্ন ভিসা রাসেলসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক।
মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিকের দিকনির্দেশনায় মতলব দক্ষিণ থানা পুলিশ পৃথক পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামী মোঃ বোরহান (২৭), মোঃ বাইজিদ (১৬) এবং মোঃ ফাহিম হাওলাদার (১৭)কে গ্রেফতার করা হয়। এছাড়া একইদিনে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উপজেলার মধ্যম পিংড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে মোঃ শাহিদ (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।