শাজাহানপুর (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার শাজাহানপুরের চোপিনগর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জননেতা গোলাম রব্বানী। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে তিনি পর্যায়ক্রমে বিহিগ্রাম এ,ডি,ইউ, সেন্ট্রাল ফাযিল ডিগ্রি মাদ্রাসা, কামারপাড়া উচ্চ বিদ্যালয়, যয়ন্তিবাড়ী দারুল হুদা বালিকা দাখিল মাদ্রাসা ও বড়পাথার উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।
গোলাম রব্বানী বলেন, “দেশের মানুষ আজ শান্তি চায়। শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজন আল্লাহর আইন। যতদিন আল্লাহর আইন প্রতিষ্ঠা হবে না ততদিন প্রকৃত শান্তি আসবে না। সৎ ও যোগ্য লোক সংসদে গেলে দেশ থেকে দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে। এজন্য পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া জরুরি।”
তিনি আরও বলেন, দেশের উন্নয়নে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাতিকে সঠিক পথে পরিচালিত করতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষা প্রতিষ্ঠানকে নৈতিকতা, সততা ও মানবিকতার চর্চার ক্ষেত্র বানাতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, চোপিনগর ইউনিয়ন আমীর ডাঃ সালেকুর রহমান, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ফরিদুল ইসলাম।
শিক্ষক সমাজের মধ্যে উপস্থিত ছিলেন বিহিগ্রাম এ,ডি,ইউ, সেন্ট্রাল ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ.ন.ম ইয়াহিয়া, উপাধ্যক্ষ আবু সাঈদ মোহাম্মদ আব্দুল হাদী, কামারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন বাবু, বড়পাথার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল জামাল, সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সিনিয়র শিক্ষক কোববাত হোসেন, রাশেদুল ইসলাম, প্রভাষক গোলাম রব্বানী, ইবাদুল ইসলাম, আব্দুল মান্নান, মোহাব্বত হোসেন, প্রভাষক রাসেল হোসেন, প্রভাষক আতিকুর রহমান, মাহবুবুর রহমান, ফেরদৌস রহমান, দিলুরুবা রহমান, শাহনাজ পারভীন, মতিউর রহমান ও আব্দুর রশিদ।