বীজ ও সার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে ২০২৫-২৬ অর্থ বছরে মাসকালাইয়ের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম।

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা : ‘মাতৃছায়া একতা সংঘ’-এর উদ্যোগে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এসএসসি-২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও “শিক্ষার মানোন্নয়ন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

অটোরিকশার প্রদান

বাজিতপুর, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের বালিগাও গ্রামের অসুস্থ হতদরিদ্র চাঁন মিয়াকে বালিগাও আদর্শের সংগ্রাম ফাউন্ডেশন ও বাংলাদেশ জামায়াতে ইসলামী হিলচিয়া ইউনিয়ন শাখার পক্ষ থেকে একটি অটোরিকশা উপহার প্রদান করা হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর,নিকলী-বাজিতপুর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃরমজান আলী,জেলা জামায়াতে সহকারী সেক্রেটারী অধ্যাপক কাজী সাইফুল্লাহ,বাজিতপুর উপজেলা জামায়াতের আমীর ডাঃইয়াকুত আলী।

সুন্দরবন দুষণ রোধে

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা : রামপালে সুন্দরবনের জীববৈচিত্র রক্ষায় প্লাস্টিক- পলিথিনের দুষণ বন্ধে করণীয় শীর্ষক এক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সম্মেলন কক্ষে এ অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।রূপান্তর প্রতিনিধি খন্দকার জিলানী হোসেনের সভাপতিত্বে ও ইয়োথ ফোরামের এম, আর সিফাতের সঞ্চালন সভায় প্রধান অথিতির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি, বিশেষ অথিতির বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা।