ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের ঘোড়াঘাটে পুকুর দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ জন আহত হয়েছেন। গত শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার ২নং পালশা ইউনিয়নের ইছলা গ্রামের এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোঃ মাসুদ আলম জানান, ইছলা গ্রামের তার মালিকানাধীন ১.৪৫ একর জমির উপর একটি পুকুর রয়েছে। সেখানে তিনি দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন। সম্প্রতি স্থানীয় কিছু লোকজন পূর্ব শত্রুতার জেরে ওই পুকুর দখলের চেষ্টা চালিয়ে আসছিল। ঘটনার দিন দুপুরে ওই গ্রামের বাদশা মিয়ার দুই ছেলে আজিম উদ্দিন (৩০),আজিজ মিয়া (২৭), ও ওই এলাকার আব্দুস সাত্তারের দুই ছেলে হিটু মিয়া (৩০), আব্দুস সালাম (২৬), ও ওই এলাকার মৃত সোবাহানের ছেলে সাফিরুল ইসলাম (৪৫), ওই এলাকার কোরাজ আলী (৬০), ওই একালার আব্দুস সাত্তারের স্ত্রী মজিরন বেগম (৫০), ও জোহরা বেগমসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুকুরে প্রবেশ করে বেড় জাল নামিয়ে মাছ ধরতে থাকে।