মণিরামপুর (যশোর) সংবাদদাতা : মণিরামপুরে ভ্যান চালক মিন্টু হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে। বুধবার বিকেলে মণিরামপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত মিন্টুর ছেলে মোঃ আকাশ।
লিখিত বক্তব্যে আকাশ জানায়, আমরা মণিরামপুর পৌরসভার ০১ নং ওয়ার্ড হাকোবা গ্রামের স্থায়ী বাসিন্দা। গত ২৯ আগস্ট আমার পিতা ভ্যানচালক মোঃ মিন্টু হোসেন সহ আমার পরিবারের কয়েকজনের উপর সন্ত্রাসীরা হামলা করে।
পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আমার পিতার মৃত্যু হয়। আমার পিতার মৃত্যুর খবরে মুহুর্তেই মণিরামপুর উপজেলাসহ দেশব্যাপী একটি আলোড়ন সৃষ্টি হয়। স্থানীয় সাংবাদিক ও মণিরামপুর থানা পুলিশের তৎপরতায় হামলাকারীদের মধ্যে প্রধান আসামী বড় সাব্বির সহ ৩ জন গ্রেফতার করা হয়েছে। আমাদের আক্ষেপ মোতাবেক দ্রুত সময়ে আসামীরা গ্রেফতার হওয়ায় আইনের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
পাশাপাশি আমার পিতার মুত্যুর দিন হতে অদ্যাবধি পর্যন্ত মণিরামপুর উপজেলা বি.এন.পি'র সভাপতি এ্যাড. শহীদ মোঃ ইকবাল হোসেন ও তার ছোট ভাই তুহিন হাসান আমাদের সার্বিক বিষয়ে খোঁজ খবর রেখে চলেছেন এবং তারা আশ্বস্থ করেছেন খুনির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সহযোগিতা করবেন।