ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে এবং এস আলমের সহযোগী হিসেবে খ্যাত ব্যাংকের নতুন চেয়ারম্যানের বিতর্কিত নিয়োগ বাতিলের দাবিতে টঙ্গীতে মানববন্ধন করেছে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।’
আজ সোমবার (৮ জুন) সকাল দশটায় ইসলামী ব্যাংক টঙ্গী শাখার সামনে এই মানববন্ধন করা হয়। ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ টংগী শাখা সভাপতি আফজাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন-ইসলামী ব্যাংক দেশের অর্থনীতির একটি অন্যতম প্রধান স্তম্ভ। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে।
তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র করা হলে ফ্যাসিবাদের পরিণতি ভোগ করতে হবে।
বক্তারা আরো বলেন, বিগত সব সরকার এই ব্যাংক থেকে আর্থিক সুবিধা গ্রহণ করেছে অন্যদিকে ব্যাংক ধ্বংস করার চেষ্টাও করেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যাংকের টঙ্গী শাখার গ্রাহক ফিরোজ আল মাহমূদ, মোঃ মাসুদ শেখ, মাওঃ তোলাজ্জল হোসেন, আফম আয়াজ, আজিজুর রহমান, নূর মোহাম্মদ মন্ডল, আনোয়ার হোসেন, আনজীন হোসাইন প্রমুখ।
গ্রাম-গঞ্জ-শহর
ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে টঙ্গীতে গ্রাহকদের মানববন্ধন
ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে এবং এস আলমের সহযোগী হিসেবে খ্যাত ব্যাংকের নতুন চেয়ারম্যানের বিতর্কিত নিয়োগ বাতিলের দাবিতে টঙ্গীতে মানববন্ধন করেছে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।’
স্থান
টঙ্গি