ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতক উপজেলায় দিনমজুর শ্রমিকদের মধ্যে বিশেষ করে নারীরা মজুরি বৈষম্য ও নানা বঞ্চনার শিকার হচ্ছেন। বালু ও পাথর লোডিং কাজে নিয়োজিত নারী শ্রমিকরা যেখানে দৈনিক ৪০০-৫০০ টাকা মজুরি পান, সেখানে একই কাজ করে পুরুষ শ্রমিকরা পাচ্ছেন ৭০০-৮০০ টাকা। সরেজমিনে দেখা যায়, সুরমা নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে অস্বাস্থ্যকর পরিবেশে ঝুঁকি নিয়ে কাজ করছেন শ্রমিকরা। নেই পর্যাপ্ত স্বাস্থ্যসেবা বা স্যানিটেশন ব্যবস্থা। কাজ করতে গিয়ে আহত হলে শ্রমিকদের নিজ খরচেই চিকিৎসা নিতে হয়। চরেরবন্দ এলাকার রোকিয়া বেগম ও জয়নগরের রেজিয়া বেগমসহ অনেক নারী শ্রমিক জানান, কম মজুরি, অনিরাপদ কর্মপরিবেশ এবং মাতৃত্বকালীন ভাতা না পাওয়ায় তারা চরম কষ্টে জীবনযাপন করছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (বদলিকৃত) ডিপ্লোমেসি চাকমা বলেন, এ ধরনের কোনো অভিযোগ এখনো তার কাছে আসেনি। অভিযোগ পেলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। মাতৃত্বকালীন ভাতা সমাজসেবা অধিদপ্তরের আওতায় প্রদান করা হয় বলেও তিনি উল্লেখ করেন। জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক এ. জে. এম. রেজাউল আলম বিন আনছার বলেন, নারী-পুরুষের মজুরি বৈষম্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোথাও এ ধরনের বৈষম্য থাকলে তা তুলে ধরার আহ্বান জানান তিনি এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার কথা বলেন। জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক এ. জে. এম. রেজাউল আলম বিন আনছার বলেন, নারী-পুরুষের মজুরি বৈষম্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, আপনাদের জেলাতেই এ বৈষম্য বেশি অন্য জেলাতে এসব নেই, এ ধরনের বৈষম্য কোথাও থাকলে তা প্রকাশ্যে তুলে ধরা উচিত। কারণ আইন অনুযায়ী এমন বৈষম্যের কোনো সুযোগ নেই। তিনি আরও জানান, বিষয়টি জেলা পর্যায়ের সভা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হবে।
গ্রাম-গঞ্জ-শহর
ছাতকে নারী শ্রমিকদের মজুরি বৈষম্য
সুনামগঞ্জের ছাতক উপজেলায় দিনমজুর শ্রমিকদের মধ্যে বিশেষ করে নারীরা মজুরি বৈষম্য ও নানা বঞ্চনার শিকার হচ্ছেন।