দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারীর নির্দেশনায় এসআই (নিঃ) ছোটন শর্মা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহীদনগর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে জানতে পারেন, পূর্ব ষোলপাড়া মিলগেইটগামী সড়কে এক ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে রাত ১২টা ৫০ মিনিটে পূর্ব ষোলপাড়ার তালুকদার বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মোঃ শফিকুল ইসলাম (২৬)। তিনি দাউদকান্দি উপজেলার ষোলপাড়া এলাকার বাসিন্দা। তার দেহ তল্লাশি করে পরিহিত হাফ প্যান্টের ডান পাশের কোমর থেকে একটি সাদা প্লাস্টিকের জিপার ব্যাগের ভেতর রাখা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-৩৯, তারিখ-২৭/০৪/২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রাম-গঞ্জ-শহর
১০০ পিস ইয়াবাসহ মাদক দুর্বৃত্ত গ্রেফতার
কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।