বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চল টীম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম বলেছেন,দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের মতামত ও অধিকার বারবার উপেক্ষিত হচ্ছে। গণভোটের রায় সংসদে বাস্তবায়নের ক্ষেত্রে সরকার গড়িমসি করেছে; যা গণতান্ত্রিক চর্চার জন্য উদ্বেগজনক। দেশের জ্বালানি তেল সংকটসহ বিভিন্ন জাতীয় সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণে সরকারের ব্যর্থতা লক্ষ্য করা যাচ্ছে। যার কারণে দিন দিন জনমনে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হচ্ছে। সুতরাং, নব্য ফ্যাসিজম রুখতে ঐক্যবদ্ধ আন্দোলন ও সংগ্রাম জোরদার করতে হবে।
শুক্রবার, বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলার বার্ষিক পরিকল্পনার অংশ হিসেবে আয়োজিত ইউনিট সভাপতি সেক্রেটারিদের প্রশিক্ষণ কর্মশালা ও দিনব্যাপী দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বেলকুচি সরকারি কলেজ মিলনায়তনে উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত দায়িত্বশীল সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন; বাংলাদেশ জামায়াতে ইসলামী,কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা আমীর মাওঃ শাহীনূর আলম। সম্মেলনে অন্যান্যোর মাঝে আরো বক্তব্য রাখেন;কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীরদ্বয় অধ্যক্ষ মোঃ আলী আলম,মাওঃ আব্দুস্ ছালাম,বেলকুচি উপজেলা নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওঃ আবুল হাশেম সরকার,উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওঃ মাজহারুল ইসলাম,উপজেলা সহকারী সেক্রেটারি মাওঃ মাহবুবুর রশিদ শামীম,উপজেলা অফিস সেক্রেটারী মাওঃ আবুল হোসাইন ভূঁইয়া, বেলকুচি পৌরসভা আমীর মাওঃ গোলাম সারোয়ার,পৌরসভা সেক্রেটারি ডাঃ সেরাজুল ইসলামসহ মঞ্চে উপস্থিত ছিলেন, ছাত্রনেতা হাফেজ ইউসুফ আলী বাবু ও আরিয়ান ইসমাইল প্রমুখ।