পল্লবীর ছোট বড় বিহারী ক্যাম্পে অনতিবিলম্বে ওয়াসার পানির লাইন স্থাপনে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। গত রোববার এক যৌথসভায় এ দাবি করা হয়। সিরাজ আহমদ রাজুর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার মিরপুর ১২ এর বেগুনটিলাস্থ পূর্ব কুর্মিটোলা বিহারী ক্যাম্প শাখা কার্যালয়ে বাংলাদেশী বিহারী পূনর্বাসন সংসদ (বিবিআরএ) এর যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর কমিটি, মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প শাখা পল্লবী থানা কমিটি ও এর ওয়ার্ড শাখা ও মিরপুর ১০, ১১, ১২ এর ক্যাম্প সমূহের সভাপতি, সেক্রেটারী সহ আমন্ত্রিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সভাপত্বি করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. কাওসার পারভেজ ভুলু। প্রধান অতিথি ছিলেন বিবিআরএ এর প্রধান পৃষ্ঠপোষক নেয়াজ আহমদ খান। সভার আলোচ্য বিষয় ছিল-১ ইন্ডিয়ান আধিপত্যবাদ ও পঞ্চম বাহিনী মোকাবিলায় করনীয় নির্নয়। ২। পল্লবীর ছোট বড় বিহারী ক্যাম্পে অনতি বিলম্বে ওয়াসার পানির লাইন স্থাপনে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা ৩। জাতীয় ঐক্য সুসংহত করতে উর্দুভাষী বিহারী জনগোষ্ঠীর করনীয় নির্ধারণ ও ৪। বিহারীদের পুনর্বাসন আন্দোলন জোরদার করা।
এডিবির অর্থায়নে গত ৫ বছর পূর্বে রাজধানীতে ¯’াপিত ওয়াসার নতুন পানি সরবরাহ লাইন বিহারী ক্যাম্পে স্থাপন না করায় সভায় ক্ষোভ প্রকাশ করা হয়। পল্লবীর বিহারী ক্যাম্পে পানির নুতন লাইন না বসানোর জন্য বিহারী নেতৃবৃন্দ তাদের যৌথ সভায় বর্ণবাদী মনোভাবাপন্ন পলাতক খুনি লীগ, তাদের দোষর ঢাকা ওয়াসার দূনীতিবাজ কর্মকর্তা ও স্থানীয় ভূমিদস্যু চক্রকে দায়ী করেন। ওয়াসা ভবনে পানির সমস্যা নিরসনে গত ২৩/০৯/২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত সভাকে বিহারীদের যৌথ সভায় সময় ক্ষেপনের কৌশল ও দায়সারা বলে অভিহিত করেন।
যৌথ সভা হতে বিহারী নেতৃবৃন্দ প্রতিদিন হাজার হাজার কোটি লিটার পানি অপচয় ও অবৈধ সংযোগ এর সাথে জড়িতদের ব্যাপারে তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। বিহারী ক্যাম্পে নতুন পানির লাইন স্থাপন না করার সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিবিআরএ এর নেতৃবৃন্দ। হাজার হাজার কোটি টাকা লুটপাট হওয়ার পরও ওয়াসাতে কর্মরত পঞ্চম বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ওয়াসা বর্তমানে স্বেত হস্তিতে পরিণত হয়েছে। সরকারের এই সেবামূলক প্রতিষ্ঠান রক্ষায় দ্রুত এগিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানান বিহারী নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।