চট্টগ্রাম (হাটহাজারী) সংবাদদাতা : হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ সমাবেশে বক্তারা বলেছেন, সমাজ ও রাষ্ট্রে অন্যায় এবং জুলুমের শিকার মানুষগুলো আজ দিশেহারা অসহায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী জাতীয় নির্বাচনে গণমানুষের রায় নিয়ে সরকার গঠন করে রাষ্ট্রে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করে দিশেহারা অসহায় মানুষগুলোকে মুক্তি দিতে চায়।

সম্প্রতি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ছাফা মোতালেব কলেজিয়েট স্কুল ভোট কেন্দ্র এলাকায় গণসংযোগ সমাবেশে সভাপতিত্ব করেন সামাজিক কমিটির সভাপতি মোঃ কামাল উদ্দীন।

প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ মুছা চৌধুরী। প্রধান বক্তা ছিলেন হাটহাজারী উপজেলা জামায়াতের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মোহাম্মদ সাইফুদ্দীন চৌধুরী।

বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী জসিম উদ্দিন, মোহাম্মদ ইসকান্দর, ইকবাল চৌধুরী, খোরশেদুল আলম চৌধুরী, মোহাম্মদ এনামুল হক চৌধুরী, মোহাম্মদ শাহেদ প্রমুখ।

লালপুর (নাটোর) সংবাদদাতা: নাটোরের লালপুরে বিএনপি কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ জামায়াত ইসলামীতে যোগদান করেছেন। উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ওয়ালিয়া বাজারে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জামায়াত ইসলামী ওয়ালিয়া ইউনিয়নের ৬ নং (ওয়ার্ড) সভাপতি মোঃ সজিবের সভাপতিত্বে উক্ত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া)আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। যোগদানকারী সবাইকে হাতে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

এসময় সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী লালপুর উপজেলা শাখার সেক্রেটারি এ্যাড.মাসুদ রানা, লালপুর উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি মো. মহসিন আলম প্রমুখ।