সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা : পাবনার সাঁথিয়া উপজেলার হাঁপানিয়ায় রামচন্দ্রপুর গ্রামে গর্ভধারিনী মা’কে মারপিটের ঘটনা ফেসবুকে ভাইরাল হয়েছে। সম্প্রতি তাদের হাঁপানিয়া রামচন্দ্রপুর নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। মেয়ে আম্বিয়া খাতুন বাদি হয়ে সাঁথিয়া থানায় ৬ জনের নামে মামলা দায়ের করেন। সোনালী খাতুন (৩৫), নজরুল ইসলাম, মো: টিপু ৪। মো: মিনার হোসেন, মুর্শিদা খাতুন, ফরিদা খাতুন। আসামিদের মধ্যে পাঁচজনকে যৌথ বাহিনী আটক করে।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না জানান, মাকে মারপিটের ঘটনা ফেসবুকে ছড়িয়ে পড়লে থানা পুলিশ শনিবার সন্ধ্যায় ঘটনা স্থলে উপস্থিত হয়। এ সময় স্থানীয়রা সমস্যার সৃষ্টি করলে ঘটনা স্থলে সেনাবাহিনীর টিম উপস্থিত হয়। পরে সেনা বাহিনীর সহায়তায় অভিযুক্তদের আটক করা হয়। ভাইরাল হওয়া ফেসবুক ভিডিও থেকে দেখা যায় প্রথমে বৃদ্ধ শ্বাশুরি কাঞ্চন খাতুনকে (৭৫) পুত্রবধু সোনালী মাটিতে ফেলে পারপিট করছে। দ্বিতীয় দফায় পুত্র নজরুল ইসলাম মাকে গলা টিপে ধরছে। এক পর্যায় ছেলে মাকে উঁচু তরে তুলে মাটিতে ফেলে দিচ্ছে। বৃদ্ধ মা চিৎকার করে কান্না করছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে সাধারণ মানুষের মধ্যে সমালোচনার ঝড় উঠতে থাকে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, বৃদ্ধ মাকে মারপিটের ঘটনায় ছেলে ও পুত্র বধু সহ আরো ৫ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।