বাংলাদেশ জামায়াতে ইসলামী সাভার থানা আয়োজিত ৩দিন ব্যাপি ফ্রী মেডিক্যাল ক্যাম্প গতকাল সকালে হেমায়েতপুর ঋষি পাড়া পূজা মন্ডবে উদ্বোধন করা হয়। সাভার থানা জামায়াতের আমীর আবদুল কাদের এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা জেলার আইন বিষয়ক সেক্রেটারি এড. শহিদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ঢাকা জেলা জামায়াতের রাজনৈতিক বিষয়ক সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী হাসান মাহবুব মাস্টার। আরো উপস্থিত ছিলেন ঋষিপাড়া পূজা মন্ডবের সভাপতি-সেক্রেটারি সহ পুজা কমিটি নেতৃবৃন্দ ও তেতুলঝোড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি উপাধ্যক্ষ মাও আমিনুল হক, জামায়াত নেতা ডাঃ হামিম উদ্দিন, রুবেল আহমেদ, খোরশেদ আলম, ডাঃ হেলাল উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।
গ্রাম-গঞ্জ-শহর
সাভার জামায়াতের ফ্রী মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাভার থানা আয়োজিত ৩দিন ব্যাপি ফ্রী মেডিক্যাল ক্যাম্প
Printed Edition