ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা : সুনামগঞ্জের ছাতক উপজেলার সুরমা নদীর ভয়াবহ ভাঙনে দিশেহারা হয়ে পড়েছিলেন নদীপাড়ের মানুষ। দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর অবশেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর পড়েছে এ সংকটে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, উপজেলার অন্তত ৩টি ভাঙন কবলিত এলাকায় অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ শুরু হয়েছে। এর আগে ‘হাওড় বাঁচাও আন্দোলন’ ছাতক উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামান সদর দপ্তরে লিখিত আবেদন করে বাউসা, আইন্দারগাঁও, বেরাজপুর, ব্রাহ্মনগাঁও, রামচন্দ্রপুর ও সিঙ্গুয়া গ্রামে ভয়াবহ ভাঙনের চিত্র তুলে ধরেন। সুনামগঞ্জ পানি উন্নয়ন বিভাগ-২ এর নির্বাহী প্রকৗশলী মো. ইমদাদুল হক জানিয়েছেন, ভাঙন কবলিত এলাকায় স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা নিতে ২০২৫-২৬ অর্থবছরে প্রয়োজনীয় বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলে পর্যায়ক্রমে সব ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ করা হবে। স্থানীয়দের আশা, এ উদ্যোগে ভাঙনের আতঙ্ক কিছুটা হলেও কমে আসবে।
গ্রাম-গঞ্জ-শহর
ছাতকে কর্তৃপক্ষের নজর নদী ভাঙন রোধে প্রতিরক্ষা কাজ শুরু
সুনামগঞ্জের ছাতক উপজেলার সুরমা নদীর ভয়াবহ ভাঙনে দিশেহারা হয়ে পড়েছিলেন নদীপাড়ের মানুষ। দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর অবশেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর পড়েছে এ সংকটে।