বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিস স্টাফ লোকমান হোসাইন জুয়েল এর আম্মা নুরজাহান বেগম কয়েক দিন যাবত ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ সেপ্টেম্বর রাত ৮.০০ টায় ৫৫ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্বামী, ২ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ৪ সেপ্টেম্বর বেলা ১১.০০টায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার নিজ গ্রামের বাড়িতে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নুরজাহান বেগম এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, নুরজাহান বেগম ছিলেন একজন আদর্শ মাতা এবং একজন পরহেজগার ও গুণী মহিলা ছিলেন। আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি।
তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। প্রেস বিজ্ঞপ্তি।