টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার যশলং ও কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় শনিবার দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ী-লৌহজং) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম।

পরে কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত কর্মী ও সুধী সম্মেলনে অংশ নেন তিনি। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা আমীর মাওলানা আ. জ. ম. রুহুল কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক এবিএম ফজলুল করিম ও উপজেলা আমীর মাওলানা আবদুল বারী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহ-সেক্রেটারি মাওলানা এইচ. এম. ইকবাল হোসেন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম। এসময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।