কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা : দেশীয় প্রজাতীর মৎস্যু সম্পদ রক্ষার্থে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় গত তিন মাসে ৬২টি অভিযানে ৩ হাজার অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্যে প্রায় দেড় কোটি টাকা।
কোটালীপাড়া উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ অভিযানে এই জাল উদ্ধার করা হয়।
এসব চায়না দুয়ারী জাল উদ্ধারে উপজেলার বিভিন্ন বিল, ব্যবসা প্রতিষ্ঠান ও পরিত্যক্ত ঘর থেকে অভিযান চালিয়ে উদ্ধার করা চায়না দুয়ারী জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ ঘাঘর বাজারে অভিযান চালিয়ে দুলাল বেপারী ও বাবু খাঁর গোডাউন থেকে ৭৬টি অবৈধ চায়না দুয়ারী জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্যে সাড়ে ৬ লক্ষ টাকা। উদ্ধার অভিাযানকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ অপু, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সদস্যেরা উপস্থিত ছিলেন।