বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ডক্টর এ, এইচ,এম,হামিদুর রহমান আযাদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সাধারণ জনগণ আর কোন নতুন ফ্যাসিবাদের উত্থান দেখতে চায়না। বাংলাদেশের মানুষ আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি পেলেও তাদের রেখে যাওয়া দোসররা আবারও রাজপথ উত্তপ্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, প্রতিবেশী দেশের ইশারায় যাঁরা দেশে অশান্তি সৃষ্টির পায়তারা করছে এদেশের শান্তি প্রিয় জনগণ তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। ডক্টর হামিদুর রহমান আযাদ আরো বলেন, দুর্নীতি বাজ,দখল বাজ, চাঁদাবাজ ও ফ্যাসিস্টের দোসররা যে ভাষায় কথা বলেছিল আজকাল আমাদের রাজনৈতিক দলের নেতারা একই ভাষায় কথা বলছে।

তাহলে কি দেশ পুর্বের অবস্থায় ফিরে যাচ্ছে? দুই হাজারের অধিক ছাত্র জনতা জীবন দিয়ে ২০ হাজারের অধিক আহত হয়ে দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিস্টের দুঃশাসন থেকে দেশ কে মুক্ত করেছি। তিনি বলেন, বাংলাদেশ কে দুর্নীতি মুক্ত দখলবাজ, চাঁদাবাজ মুক্ত এবং ফ্যাসিবাদের দোসর মুক্ত করতে আরো হাজার হাজার ছাত্র- জনতা জীবন প্রস্তুত আছে। তিনি সরকার কে উদ্দেশ্য করে বলেন, ছাত্র জনতার রক্ত বৃথা যেতে পারেনা তাই কারো চাপে পড়ে মনগড়া বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহবান জানান এবং চলমান রাজনৈতিক সমস্যা সমাধানে দলিয় নেতা কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন।

গতকাল রোববার মহেশখালী উপজেলা উত্তরের বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথাগুলো বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশখালী উপজেলা উত্তরের আমীর মাষ্টার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ জাকের হোসাইন, কক্সবাজার শহর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ছাত্র নেতা কামরুল হাসান, মহেশখালী উপজেলা জামায়াতের উত্তরের সেক্রেটারি মাষ্টার বশির আহমেদ, শ্রমিক কল্যান মহেশখালী উপজেলা উত্তরের সভাপতি হাফেজ আনছারুল করিম, সহ উত্তরের বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলগন উপস্থিত ছিলেন। এদিকে বড় মহেশখালী নতুন বাজার এলাকার হাজি আবু ছৈয়দ সওদাগরের জানাযায় অংশ গ্রহণ করেন,এবং কুতুবজোম ইউনিয়নের দৈলার পাড়ার মরহুম এনামুল হক সিকদারের বাসায় যায় এবং শোকাহত পরিবারের খোঁজ খবর নেন। প্রেসবিজ্ঞপ্তি।