কেশবপুর (যশোর) সংবাদদাতা : কেশবপুর শহরের সাহা পাড়ার চায়ের দোকানদার সত্যজিৎ ঘোষের ছেলে সূর্য্য ঘোষ তাদের বাড়ি সংলগ্ন চায়ের দোকানে ওয়াটার হীট জগে পানি গরম করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে সেখানে লুটিয়ে পড়ে। এ অবস্থা তার পরিবার দেখে সেখান থেকে তাকে উদ্বার করে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।