বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা : “পুষ্টি বৈষম্যের দিন শেষ- গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে নাটোরের বাগাতিপাড়ায় ২৩ এপ্রিল থেকে সপ্তাহ ব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহের কার্যক্রম শুরু হয়ে ২৯ এপ্রিলে যথাযথ সাফল্যের সাথে সমাপনী অনুষ্ঠান পালিত হয়েছে।
পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান উপলক্ষে ২৯ এপ্রিল বুধবার বেলা ১০ টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুষ্টিকর খাদ্য রান্না প্রতিযোগিতা শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের (স্বাস্থ্য গাঁথা) হল রুমে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার ও রচনা,চিত্রাঙ্গন,কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণী হয়।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা সৈকত মোঃ রেজওয়ানুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে গোমস্তাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ২৯ এপ্রিল সকালে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি।
এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াসিম আকরাম, উপজেলা শিক্ষা অফিসার ইছাহাক আলি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস ও সাংবাদিক নাহিদ ইসলামসহ অন্যান্যরা।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) : জাতীয় পুষ্টি সপ্তাহ ২৩-২৯ এপ্রিল/২৬ উদ্যাপন উপলক্ষে চিত্রাঙ্কন, কুইজ,ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সমাপনী সভা বুধবার উপজেলা প্রশাসন হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প. প কর্মকর্তা ডাঃ নরদেব রায়ের পরিচালনায় উপজেলা নির্বাহী অফিসার দিলারা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিস একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল লতিফ, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, ফুলবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মর্জিনা বেগম প্রমুখ।
পুরস্কার বিতরণী : গত ২৯ এপ্রিল দুপুরে ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এই সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছর দিবসের প্রতিপাদ্য ছিল “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অতীশ দাস রাজিবের সভাপতিত্বে ও উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা আখতার।