দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : দাউদকান্দির বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াত সমর্থক রেজাউল করিমের মা বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ১১টা ৩০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার বাদ জুমা দাউদকান্দি শহীদ রিফাত শিশুপার্কে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মনিরুজ্জামান বাহলুল, সাবেক কাউন্সিলর খন্দকার সুমন এবং মরহুমার পরিবারের পক্ষ থেকে রেজাউল করিম রাজিব। জানাজায় আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা জামায়াতে ইসলামী এসিস্ট্যান্ট সেক্রেটারি কাউসার আলম, ৯নং ওয়ার্ড সভাপতি বিল্লাল মিয়াজী, ৬নং ওয়ার্ড আমির রেজাউল হক, ৪নং ওয়ার্ড সেক্রেটারি জসিমউদ্দীন, ৫নং ওয়ার্ড সেক্রেটারি ও পৌর যুব বিভাগের সেক্রেটারি তৌফিক ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শোকবার্তায় জামায়াত নেতারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা বলেন, আল্লাহ তা’আলা মরহুমার গুনাহসমূহ ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে এ শোক সইবার তাওফিক দান করুন।