পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা শাখার আয়োজনে সম্প্রতি ইসলামপুর জামায়াত অফিসে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আমীর মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে দীর্ঘদিন পর উৎসব মুখর পরিবেশে আগামী সংসদ নির্বাচন সামনে রেখে ওই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা আমীর অধ্যক্ষ মো: আনিছুর রহমান প্রধান অতিথীর বক্তব্যে বলেন- জামায়াতের কর্মীদেরকে সজাগ দৃষ্টি রেখে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে সৎ দক্ষ ও দেশ প্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যে সৎ মানুষের শাসন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজের সুফল সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। উপজেলা সেক্রেটারি মো: আবু সায়েম শাহ-এর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক চিরিরবন্দর উপজেলার সফল চেয়ারম্যান আলহাজ¦ মো: আফতাব উদ্দীন মোল্লা, বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর-৫(পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে জামায়াত মনোনীত সংসদ সসদ্য প্রার্থী উপজেলার সাবেক সফল ভাইস চেয়ারম্যান আলহাজ¦ মো: আনোয়ার হোসেন। সম্মেলনে অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।