আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া জেলা শাখার শিক্ষক প্রতিনিধি সম্মেলন অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকারের সভাপতিত্বে ও অধ্যাপক মতিউর রহমানের সঞ্চালনায় বগুড়ার চকফরিদ কলোনীর শাহ অলিউল্লাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক এবিএম ফজলুল করিম, জেনারেল সেক্রেটারি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ও সাবেক সিনেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রধান অতিথি বলেন, অবিলম্বে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, সম্মানজনক বাড়ি ভাড়া, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান, ইবতেদায়ী মাদরাসা ও অনার্স কোর্সের শিক্ষকগণকে এমপিওভুক্ত করতে হবে। তিনি আরো বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণকে পেনশনের সুবিধার আওতায় আনতে হবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা সুবিধা বঞ্চিত তাদেরকে সুযোগ সুবিধা প্রদান করতে হবে।
বিশেষ হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মো. আব্দুর রহিম উপদেষ্টা, বগুড়া অঞ্চল, বাংলাদেশ আদর্শ শিক্ষাক ফেডারেশন, অধ্যাপক মুহা. রবিউল ইসলাম, সহকারী জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ও সহ-সভাপতি বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ।
অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, প্রধান উপদেষ্টা, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, বগুড়া জেলা শাখা, বগুড়া।
বক্তব্য রাখেন মাওলানা মানছুরুর রহমান, উপদেষ্টা, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া জেলা শাখা, অধ্যাপক আব্দুল বাছেদ, উপদেষ্টা, বাংলাদেশ শিক্ষক ফেডারেশন, বগুড়া জেলা শাখা, অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ সেক্রেটারি- বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, বগুড়া সংগঠনিক মহানগরী শাখা, মোঃ আব্দুল মজিদ, সাবেক উপদেষ্টা, গাবতলী উপজেলা শাখা, বগুড়া । এছাড়া বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।