মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরের মঠবাড়িয়ায় বুধবার বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে, বুধবার দুপুরে মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতে সময় উপজেলার হারজী নলবুনীয়া গ্রামের আঃ ছালামের স্ত্রী মোসা: আয়েশা বেগম ( ৫০), তুষখালী ইউনিয়নের জানখালী গ্রামের নবী হোসেনের পুত্র মোঃ হাসান (২৫) ও সদর ইউনিয়নের সবুজ নগর গ্রামের মশিউর রহমানের পুত্র স্বাধীন তালুকদার (২০)।
সরেজমিনে গিয়ে জানা যায়, আয়েশা বেগম নিজ বাড়ি থেকে বৃষ্টির মধ্যে মাঠে হাঁস আনতে গেলে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান মোঃ হাসান বলেশ্বর নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হন এবং স্বাধীন তালুকদার মাঠে গরু আনতে গিয়ে নিখোঁজ হন পরে অনেক খোঁজাখুঁজির পর তার লাশ মাঠে পাওয়া যায়, তার শরীরে বজ্রপাতের চিহ্ন ছিল।