চারঘাট উপজেলার রুকন মোঃ নাজমুল হক মাস্টারের (৪৫) ইন্তিকালে রাজশাহী জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক, জেলা সেক্রেটারী গোলাম মুর্তজার ও জেলার সহকারী সেক্রেটারী রাজশাহী-৬ (চারঘাট ও বাঘা) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নাজমুল হকের শোক প্রকাশ।

চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের জাফরপুর গ্রামের জাফর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন, শলুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সহ-সভাপতি মোঃ নাজমুল হক মাস্টার ১ অক্টোবর আনুমানিক সকাল ১২:০০ ঘটিকায় সাপের দংশনে বিষক্রিয়ায় ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম নাজমুল হক মাস্টারের ইন্তিকালে কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, রাজশাহী জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক ও সেক্রেটারী মোঃ গোলাম মুর্তজা এক শোক বার্তা দিয়েছেন। নেতৃবৃন্দ এক যৌথ শোকবার্তায় বলেন মরহুম নাজমুল হক মাস্টার ছিলেন একজন ইসলামী আন্দোলনের দায়ী তিনি আমৃত্যু ইসলামী আন্দোলনের কাজ আঞ্জাম দিয়ে গিয়েছেন। নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তৌফিক কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মোঃ নাজমুল হক মাস্টারের বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। প্রেস বিজ্ঞপ্তি।