সংবাদদাতা : টাংগাইলের মির্জাপুরের জামুর্কি ইউনিয়নের গুনটিয়া গ্রামে লৌহজং নদীর সেতুর পাশ থেকে গত ২০ রাতে এপ্রিল মা ও নবজাতকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দিয়েছেন টাংগাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ। জেলা আমীর বলেন, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ নির্বাচনের পর ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দ্বারা সারা দেশে হত্যা,গুম,নির্যাতন, চাঁদাবাজি,দুর্নীতি ও দখলবাজির মহোৎসব চলছে। তারই ধারাবাহিকতায় মির্জাপুরের নিরীহ অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের পর গর্ভপাত ঘটিয়ে মা ও নবজাতককে হত্যা করে মাটি চাপা দেওয়া হয়। এটি দেশের আইন শৃঙ্খলার চরম অবনতির লক্ষণ। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা বলতে আর কিছু থাকে না। ফলে সরকারের অস্তিত্ব বিলীন হয়ে যায়। জেলা আমীর আরও বলেন, সরকার যদি সত্যিই এ-সব ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে না পারে তাহলে সাধারণ মানুষ প্রতিকার পাওয়ার জন্য রাজপথে নেমে আসতে বাধ্য হবে। সুতরাং সরকার ও প্রশাসনের প্রতি অনুরোধ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন ; তা নাহলে জনতার কাঠগড়ায় দাঁড়ানোর প্রস্তুতি নিন।
গ্রাম-গঞ্জ-শহর
মির্জাপুরে মা-নবজাতক হত্যাকাণ্ডে জামায়াত নেতার ক্ষোভ
টাংগাইলের মির্জাপুরের জামুর্কি ইউনিয়নের গুনটিয়া গ্রামে লৌহজং নদীর সেতুর পাশ থেকে গত ২০ রাতে এপ্রিল মা ও নবজাতকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।